[ দেশজুড়ে ]
গোসলে নেমে নিখোঁজ: ছোট ভাইয়ের পর ভাসছিল বড় ভাইয়ের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজ হয়েছেন। এরই মাঝে শনিবার ছোট ভাই ছয় বছরের মোশাহিদ মিয়ার মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল বড় ভাই ১০ বছরের জুনাঈদ মিয়া। রোববার সকালে নদীতে জুনাইদ মিয়ার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে, শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় ওই দুই ভাই। মৃতরা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে।
শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি তার ২ ছেলেকে নিয়ে শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে দুই ভাই তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে যায়। এরপরে খালাতো ভাই বাড়িতে এসে জানায় তারা দুইজন নদীতে তলিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি। এ সময় স্থানীয় লোকজন নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করে।
.png)
শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত উত্তম কুমার দাস জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!