[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ১৩ বসতঘর
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের বায়েজিদে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় রোববার বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, ৩টার দিকে টেক্সটাইল শ্যামলছায়া এক নম্বর গলিতে এ আগুন লাগে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুড়ে গেছে ১৩টি বসতঘর।
পুড়ে যাওয়া বস্তির ম্যানেজার মোহাম্মাদ জামশেদ উদ্দিন বলেন, আগুনে সব পুড়ে গেছে। আনুমানিক ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
.png)
আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসার কফিল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। বিকেল ৪টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণে সক্ষম হন তারা। আগুনে এক কক্ষ বিশিষ্ট ১৩টি বসতঘর পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!