রোববার দুপুরে পৌরশহরের শাপলা চত্বরে রূপালী ব্যাংক পিএলসির ভবনে এ আগুন লাগে।
জানা যায়, মোংলা পৌরশহরের নিউ মেইন রোডে ফেন্সি কমপ্লেক্স নামক ভবনের দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের একটি শাখা রয়েছে। তবে আগুনের ঘটনাটি ঘটে ভবনের তৃতীয় তলায়। সেখানে ভবন মালিকের কাপড়ের গোডাউন ও টেইলার্সের দোকান রয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউডিনট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সাড়ে ৪টার পরও ভবনের তৃতীয়তলা থেকে ধোঁয়া বের হচ্ছিলো।
.png)
ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। তবে আগুন লাগার ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের।