[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
ফাইল ছবি
চট্টগ্রাম নগরের বায়েজিদে একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রোববার বিকেল ৩টার দিকে শ্যামল ছায়া আবাসিক এলাকা সংলগ্ন বস্তিতে এ ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসার কফিল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ মুহূর্তে বলা চলে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। বস্তিটিতে ১৪টি এক কক্ষ বিশিষ্ট ঘর রয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!