[ দেশজুড়ে ]
কক্সবাজারে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন।
সোমবার বেলা ১১টায় উপজেলা খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
.png)
তিনি বলেন, যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!