ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কবরস্থানের আম গাছে ঝুলছিল গলায় বেল্ট আটকানো মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ২৯ এপ্রিল ২০২৪
কবরস্থানের আম গাছে ঝুলছিল গলায় বেল্ট আটকানো মরদেহ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থানের আম গাছে পড়নের বেল্টে আটকানো অবস্থায় শালু সরকার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট কালুগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শালু সরকার ওই গ্রামের হোসেন আলীর ছেলে। 

জানা গেছে, সকালে কবরস্থানের একটি আম গাছে হাঁটু মাটিতে ছোঁয়া থাকা অবস্থায় ও গলায় বেল্ট দিয়ে শালুকে ঝুলতে দেখেন কয়েকজন কৃষক। পরে তারা ঝুলন্ত মরদেহটি শনাক্ত করে স্বজনদের খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। 

Advertisement

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!