জামিলা আক্তার উপজেলার গালুয়া এলাকার আব্দুল বারেকের মেয়ে ও আব্দুল্লাহ বামনকাঠি এলাকার মো. রফিক হাওলাদারের ছেলে।
জামিলার চাচা আব্দুস শুকুর জানান, পরিবারের অগোচরে জামিলা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
অপরদিকে আব্দুল্লাহর পরিবার জানান, ঘরের পাশে থাকা পুকুরে পরিবারের অগোচরে আব্দুল্লাহ গোসল করেতে গেলে পানিতে পড়ে ডুবে যায়। পরে আব্দুল্লাহর বাবা রফিক হাওলাদার পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।