[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভাদুঘর ফাঁটা পুকুর পাড় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ভাদুঘর থেকে তিন বন্ধু মোটরসাইকেলে জেলা শহরের দিকে যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে ভাদুঘর ফাঁটা পুকুর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহাদাত ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্হলেই মারা যায়।
.png)
তিনি আরো জানান, শাহাদাত ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলো। আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!