[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে গরমে দুই বৃদ্ধের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জ সদরে প্রচণ্ড গরমে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কৃষক ওমর আলী ও আব্দুল বাতেন মাঝিকে মৃত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
ওমর আলী মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার বাবু বারী হাজারির ছেলে ও বাতেন মাঝি মানিকপুর এলাকার ওলিউল্লাহ মাস্টারের ছেলে।
বাতেন মাঝির চাচাতো ভাই হাবিবুর রহমান জানান, আমার চাচা হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। আজ তিনি জমি বিক্রির কাজে জেলা রেজিস্ট্রি অফিসে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে মাথায় পানি দেই। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে ওই দুই বৃদ্ধ মারা গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!