[ দেশজুড়ে ]
কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে জাহাজ ধাক্কা দিয়েছে একটি লাইটার জাহাজ। এতে সেতুর সঙ্গে আটকে যায় জাহাজটি। তবে সেতুর ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে ভেসে এসে সংস্কারাধীন কালুরঘাট সেতুতে ধাক্কা দেয় লাইটার জাহাজ এমভি সমুদা-১। এ সময় জাহাজটি সেতুর সঙ্গে আটকে যায়। খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
.png)
রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, আমরা বিষয়টি পরিদর্শন করে দেখছি। কি ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে তা আরো পরে জানা যাবে। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!