[ দেশজুড়ে ]
চিরকুট লিখে কলেজছাত্রীর গলায় ফাঁস
হরিরামপুর থানা। ফাইল ফটো
মানিকগঞ্জের হরিরামপুরে অনামিকা ঘোষ নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর খাটের ওপর একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটটিতে লেখা ছিল ‘কলেজে রেজাল্ট দিছে। আমি ফেল করেছি। তাই আমি আর বাঁচতে পারলাম না।’
মঙ্গলবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অনামিকা উপজেলার গোপালপুর গ্রামের অজিত ঘোষের মেয়ে। তিনি ঝিটকা খাজা রহমত আলী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কলেজ থেকে এসে অনামিকা তার কক্ষে চলে যায়। বেলা ২টার দিকে খাবারের জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ফেলে। এ সময় ঘরের ভেতর গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে অনামিকাকে উদ্ধার করে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নূর এ আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলায় প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!