ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৯, ১ মে ২০২৪
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ২
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবা‌ড়ীতে ডাম্প ট্রাক ও অটো‌রিকশার সংঘ‌র্ষে চালকসহ দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায়  আহত হ‌য়ে‌ছেন স্বপন মিয়া নামে আরো এক যাত্রী। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বি‌কে‌লে টাঙ্গাইল-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার জামতলী পাথা‌লিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন- উপ‌জেলার খিলপাড়া গ্রামের মৃত দে‌লোয়ার হো‌সে‌নের ছে‌লে ও অটোরিকশা চালক বাবুল হো‌সেন এবং অটো‌রিকশার যাত্রী ব‌লিভদ্র গ্রামের আজিজুর রহমা‌নের স্ত্রী স্বপ্না আক্তার।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ডাম্প ট্রা‌কের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষে অটোরিকশাটি ছিট‌কে সড়ক থে‌কে খা‌দে প‌ড়ে যায়। এতে অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। প‌রে ঘাটক ট্রাক‌টি আটক করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ তা‌দের স্বজনদের কাছে হস্তান্তর করা হ‌য়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!