বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
গ্রেফতাকৃতরা হলেন টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকার নুর আলমের ছেলে মো. সাব্বির, ছৈয়দ হোসেনের ছেলে মো. আবদুল্লাহ, আবুল কালামের ছেলে আক্তার কামাল, শালবন নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প ব্লক-এ/৫ এর আবুল ফয়েজ মাঝির ছেলে হাসান বশর, নাজিরপাড়ার ঠাণ্ডা মিয়ার ছেলে সেলিম।
.png)
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গত ২৮ এপ্রিল মাদরাসা থেকে বাড়ির ফেরার পথে কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া শাল বাগান এলাকা থেকে সাইফ নামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অপহরণ হয়। এ ঘটনায় অপহৃতের পরিবার টেকনাফ থানায় অভিযোগ দায়ের করে।
র্যাব ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে অভিযান চালায়। পরে অপহৃত সাইফকে উদ্ধার করে অপহরণ চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাইফকে টাকার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই অফিসার।