[ দেশজুড়ে ]
খুলনায় ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় এক দিন বিরতি দিয়ে আবারো তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে। তীব্র তাপে সব যেন জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছে। চারদিকে এক ধরনের হাহাকার। এমন অসহনীয় উত্তাপ গত ৩০ বছরের মধ্যে খুলনাবাসী অনুভব করেনি।
খুলনায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ এ তথ্য জানান।
.png)
এর আগে সোমবার (২৯ এপ্রিল) খুলনায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
এদিকে তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে বেশ কয়েকদিন থেকেই দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায়। অনেকে আবার চোখেমুখে ঠান্ডা পানি দিতে দেখা যায়। তবে রিকশা চালকদের তীব্র রোদ উপেক্ষা করেই রিকশা চালাতে দেখা গেছে। এছাড়া তাপপ্রবাহের কবলে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া অন্য পেশার মানুষ।তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!