[ দেশজুড়ে ]
চট্টগ্রামে গাঁজাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক। ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে পাঁচ কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসাইন নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে নগরের আকবরশাহ থানা পুলিশ।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি গোলাম রব্বানী। এর আগে, মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ হোসাইন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী রেজিস্টার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আব্দুল হামিদের ছেলে।
ওসি গোলাম রব্বানী বলেন, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক মোহাম্মদ হোসাইনকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনে একটি মামলা বিচারধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!