বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার দিদারুল ইসলাম ও রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছরিপাড়া এলাকার মো. আরাফাত।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দুই শ্রমিক লবণ তুলতে মাঠে যান। ঐ সময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সদর উপজেলার সিলেটি পাড়ার মো. নাজির হোসেন এবং বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লকের বাহারজান বেগম।
রাঙামাটি সদর হাসপাতালের আরএমও ডা. মো. শওকত আকবর ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, খাগড়াছড়ি মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কাঁচা আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ হোসেন। নিহত ইয়াছিন আরাফাত ঐ এলাকার ইউসুফ মিয়ার ছেলে।