বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আলী আকবরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে জামিনে গিয়ে পলাতক রয়েছেন আলী আকবর। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ আগস্ট নগরের কর্ণফুলী থানার সৈন্যারটেক এলাকা থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ আলী আকবরকে গ্রেফতার করে পুলিশ। ঐ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন কর্ণফুলী থানার তৎকালীন এসআই মো. শাহ আলম। মামলাটির তদন্ত শেষে একই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করলে ২০১৩ সালের ১ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে ছয়জনের সাক্ষ্যগ্রহণ হয়।
.png)