বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর (ল অ্যান্ড মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী
তিনি জানান, আব্দুল আমিন বরইতলী এলাকায় আত্মগোপনে অবস্থান করছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৩০ এপ্রিল দুপুরের দিকে অভিযান চালিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের চাঞ্চল্যকর রফিক হত্যা মামলার এজাহারনামীয় আসামি ক্যাম্প ১৩ ব্লক জি/৩ এর আবু বক্করের ছেলে আব্দুল আমিনকে গ্রেফতার করে র্যাব। জিজ্ঞাসাবাদে আবদুল আমিন জানায় গ্রেফতার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিলেন।
.png)
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।