[ দেশজুড়ে ]
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা, তিনজন বরখাস্ত
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিনজকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের বরাদ দিয়ে নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া।
বরখাস্তরা হলেন আপ গুন্টি স্টেশন মাস্টার মো. হাসেম, পয়েন্টস ম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমান।
এদিকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক জয়রাজ হোসেন বলেন, ট্রেন দুর্ঘটনায় শরীফ মাহমুদ, সবুজ হাসান, হাবিবুর রহমান নামে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে টাঙ্গাইল কমিউটারের তিনটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। এছাড়াও দুটি ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের কাজ শুরু করেছে। কাজ চলমান থাকলেও দুপুরের দিকে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!