ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ৩ মে ২০২৪
মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের মহাকালি ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির পাশে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তারা বাড়ির পাশে খেলতে বের হয়। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। পরে কোথাও খুঁজে না পেয়ে ওই পুকুরে সন্ধানের চেষ্টা করে স্থানীয়রা। এতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে দুই ভাই বোনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

Advertisement

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!