ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৩, ৪ মে ২০২৪
লক্ষ্মীপুরে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে
ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয়

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়কে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (৩ মে) দুপুরে রায়পুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে সদর মডেল থানার একটি বিস্ফোরক মামলায় তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত হৃদয় রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির মো. দুলালের ছেলে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!