ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা: সাড়ে ৩১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ৪ মে ২০২৪
জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা: সাড়ে ৩১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ছবি

গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার সাড়ে ৩১ ঘণ্টা পর লাইনচ্যুত সব বগি উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১১টা থেকে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের গাজীপুরের ছোট দেওড়া কাজী বাড়ি এলাকায় তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ১২ ঘণ্টা পর রেললাইন থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানোর কাজ শুরু হয়। তবে বিকেলেই জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় এসে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ট্রেন।

Advertisement

জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ইন্সপেক্টর সেফাতুর এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় এসে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ট্রেন। রাত সাড়ে ১১টা থেকে লাইন থেকে বগি সরানোর কাজ শুরু হয়। এর আগে বিকেল ৪টা থেকে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনগুলোকে লাইন থেকে সরিয়ে নেয়া ও লাইনটি দ্রুত সচ্ছল করতে খুব দ্রুত কাজ চলে। ট্রেন দুর্ঘটনার সাড়ে ৩১ ঘণ্টা পর লাইনচ্যুত সব বগি একে একে উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!