ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদেশে বসেই পরিকল্পনা: ২ লাখ টাকায় পরকীয়া প্রেমিককে খুন করান প্রেমিকা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ৫ মে ২০২৪
বিদেশে বসেই পরিকল্পনা: ২ লাখ টাকায় পরকীয়া প্রেমিককে খুন করান প্রেমিকা
গ্রেফতারকৃতরা

যশোরের মণিরামপুরে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া পাবনার মেসকাতকে হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। মুলত তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন প্রবাসী প্রেমিকা নাজমা। আর বিদেশে বসেই মেসকাতকে হত্যা করতে রিক্তা পারভীনের সঙ্গে দুই লাখ টাকা চুক্তি করেন তিনি। চুক্তির পর পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন রিক্তা। এই কাজে ঠিক করা হয় যশোর শহরের শংকরপুর এলাকার শাহীন ড্রাইভার নামে এক ভাড়াটিয়া খুনীকে। এরপর কৌশলে মেসকাতকে মণিরামপুরে এনে ছুরিকাঘাতে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে চলে যান শাহীন ড্রাইভার। 

শনিবার (৪ মে) ডিবি পুলিশের অভিযানে আটকের পর এ হত্যায় জড়িত অন্যতম আসামি সাতক্ষীরার ঝাউডাঙ্গা গ্রামের রিক্তা পারভীন এসব তথ্য জানান। আটকের সময় উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মেসকাতের মোবাইল ফোন। নিহত মেসকাত পাবনার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামানিকের ছেলে।

ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, মেসকাত ও প্রবাসী নাজমা দুজনেই যশোরের পদ্মবিলায় ইলা অটো রাইস মিলের শ্রমিক ছিলেন। একপর্যায়ে তারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এরই মধ্যে বিদেশে পাড়ি দেন নাজমা। এদিকে মেসকাত নিজ এলাকায় চলে যান। তাদের সম্পর্কের বিষয়টি জেনে যায় মেসকাতের স্ত্রী জুলেখা। পরে তিনি নাজমাকে মোবাইলে গালিগালাজ করেন। এসব বিষয়ে ক্ষোভ তৈরি হয় নাজমার। এরপর তিনি হত্যার পরিকল্পনা করেন। এজন্য তিনি রিক্তা পারভীনের সঙ্গে চুক্তি করেন। নাজমা মেসকাতকে বলে ঝাউডাঙ্গা বাজারে তার সোনা রয়েছে সেই সোনা সাতক্ষীরার বাড়িতে পৌঁছে দিতে হবে। 

Advertisement

এ কাজে ঠিক করা হয় রিক্তার পরকীয়া প্রেমিক শাহীন ড্রাইভারকে। শাহীন ড্রাইভার কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ মণিরামপুরে এনে ধানক্ষেতে ফেলে পালিয়ে যান। এ ঘটনায় নিহত মেসকাতের ভাই এরশাদ আলী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তে মাঠে নামে ডিবি পুলিশ। শুক্রবার সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে মেসকাতের মোবাইল ফোনের সূত্র ধরে ওই দুই আসামিকে আটক করে ডিবি পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!