শনিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপতারা এবং তার পাঁচ বছরের ছেলে তাইজুল ইসলাম।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।
তিনি জানান, শনিবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া ঘোনার বাড়ী গ্রামে কৃষক আ. কাইয়ুমের দোচালা টিনের ঘরে একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙে আ. কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপতারা এবং তার ছোট ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন রুপতারার মা।