[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় মো. সবুর হোসেন নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শাহ্জীবাজার স্টার সিরামিকস কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত সবুর হোসেন শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নোয়া হাটি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তিনি চারু সিরামিকস কোম্পানির নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, সবুর হোসেন বাড়ি থেকে প্রতিদিন বাইসাইকেল যোগে যাতায়াত করতেন। প্রতিদিনের ন্যায় ওই সময় তিনি ডিউটিতে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে বাইসাইকেলটিতে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) বদরুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!