[ দেশজুড়ে ]
বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো
জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতের আব্দুল মজিদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাপধরী ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রচণ্ড দাবদাহের পর শনিবার রাত সাড়ে আটটার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বাইরের আবহাওয়া পরিস্থিতি দেখছিলেন কৃষক আব্দুল মজিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, বজ্রপাতের ঘটনায় আব্দুল মজিদ নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ওই কৃষকের শোকাহত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সাহায্য করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!