[ দেশজুড়ে ]
হাফহাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত কিশোরের গলা কাটা লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অজ্ঞাত এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাহেরপাড়া এলকায় টঙ্গীবাড়ী-মুক্তাপুর সড়কের পাশে পড়ে থাকা লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পরনে ছিলো হাফহাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট। স্থানীয় লোকজনের ধারণা দুর্বৃত্তরা ঘটনাস্থলেই কিশোরটিকে গলা কেটে হত্যা করেছে। তবে এলাকার কেউ তাকে চিনে না।
টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানতে পারলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!