জানা যায়, কয়লাভর্তি ট্রাকটি উপজেলার ঘুগুমারির ভাই ভাই নামে একটি ইটভাটায় যাচ্ছিল। একপর্যায়ে কাঁচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এ সময় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে গাছটি উপড়ে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক। এ সময় আহত হন ট্রাকটির হেলপার।
মাদারগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, কয়লাভর্তি ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
.png)