সোমবার ভোর সাড়ে ৪টা দিকে উপজেলার মেঘারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হবি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আব্দুল হকের ছেলে।
আহতরা হলেন- শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে নাসির আহমেদ ও শ্রীবরদী বালিয়াচন্টি এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া।
.png)
জানা যায়, ভোরে ইসলামপুরের মলমগঞ্জ শশারিয়া বাড়ি এলাকার বাবুল মিয়ার দুইটি মহিষ, মেলান্দহ থেকে দুইটি মহিষ ও মেলান্দহ পাঁচুরপাড়া এলাকার আব্দুল্লাহর চারটি গরু চুরি করে একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন তারা। পথে মেঘার বাড়ি এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক চোর। এ সময় আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, সকালে খবর পেয়ে মেঘার বাড়ি এলাকায় গরু চুরি করে নিয়ে পালানোর সময় ট্রাক উল্টে এক চোর নিহত হয়েছেন। দুই চোর আহত হয়েছেন। আহতরা পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।