সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা গ্রামের চেপটিগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ঐ উপজেলার কহরপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে। নিহত সহিবর একই এলাকার আবদুর রহিমের ছেলে। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ফাড়াবাড়ি এলাকার একটি করলার বাগান থেকে ট্রাকবোঝাই করে ১৫ জন ক্ষেত শ্রমিক ঐ ট্রাকের উপর বসেই ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। চেপটিগুড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে ১৭ জন আহত হন। আশপাশের লোকজন ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে আশরাফুল ও সহিবরের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। গুরুতর আহতদের রংপুরে পাঠানো হয়েছে। হাসপাতালে নেয়ার পথেই দুইজনের মৃত্যু হয়েছে।