ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:০৩, ৬ মে ২০২৪
পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
ফাইল ফটো

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফজল আহমদের ১২ বছরের ছেলে আব্দুর শুক্কুর এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ১০ বছরের ছেলে সালাহ উদ্দিন খোকা।

Advertisement

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাফর আলম বলেন, রোববার রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে থাকে। সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার পাহাড়ি ছড়ায় গর্তে জমে থাকা পানিতে স্থানীয় ৬-৭ জন শিশু মিলে গোসলে করতে নামে। 

একপর্যায়ে চারজন শিশু ছড়ার পানিতে ডুবে যায়। ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!