ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৬ মে ২০২৪
লোহাগড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি

নড়াইলের লোহাগড়ায় গাছ থেকে পড়ে মো. উজ্জ্বল মোল্যা (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত দুই সপ্তাহ আগে উপজেলার ফালখালি এলাকায় গাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।

মৃত মো. উজ্জ্বল মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মো. নজির মোল্যার ছেলে। তিনি পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, গাছ কাটা শ্রমিক মো. উজ্জ্বল মোল্যা গত দুই সপ্তাহ আগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ফালখালি এলাকায় গাছ কাটার উদ্দেশে যান। এ সময় গাছে উঠে ডাল কাটতে গিয়ে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠান। পরে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, গাছ থেকে পড়ে মারা যাওয়ার বিষয়টি আমরা অবগত নই।

তবে স্থানীয় বাসিন্দা কাশিপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন গাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!