ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হাফেজের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১, ৭ মে ২০২৪
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হাফেজের মৃত্যু
ফাইল ফটো

বরগুনার আমতলী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক হাফেজের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ মে) রাত ৮টার দিকে আমতলী উপজেলার পূর্ব কুকুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবদুল্লাহ ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিন হাওলাদারের ছেলে ও এলাকার এরশাদ উল উলুম মাদরাসার ছাত্র ছিলেন।

জানা যায়, বিকেল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। পরে মুষলধারে বৃষ্টি হলে বাড়ির পাশে জমে যাওয়া বিলের পানিতে মাছ ধরতে যান আব্দুল্লাহ। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

কুকুয়া এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, আব্দুল্লাহ এ বছর জানুয়ারি মাসে মাদরাসায় থেকে কোরআনের হাফেজ হয়। রাতে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!