ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ বাড়ির উঠানেই বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ৬ মে ২০২৪
নিজ বাড়ির উঠানেই বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ফাইল ফটো

হবিগঞ্জের চুনারুঘাটে নিজ বাড়ির উঠানে বজ্রপাতে হালেমা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রোববার (৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত হালেমা খাতুন উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দারাগাও গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউল।

Advertisement

তিনি জানান, বিকেল থেকে জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। হালেমা খাতুন নামে ওই গৃহবধূ তার বাড়ির উঠানে কাজ করছিলেন। হঠাৎ করে তার ওপর বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!