ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৭, ৬ মে ২০২৪
রাঙ্গামাটিতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বজ্রপাতে আর্ষা চাকমা (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

রোববার  (৫ মে) সকালে উপজেলার দুর্গম  ফটিকছড়ি ইউনিয়নের বার্মাছড়ি এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার ভোর থেকে রাঙ্গামাটিতে বৃষ্টিপাত শুরু হয়। সকালের দিকে আর্ষা চাকমা নিজ ঘরে প্রার্থণা রত অবস্থায় বজ্রপাতে মৃত্যুবরণ করে। এতে একই পরিবারের আরো চারজন আহত হয়। মারা যাওয়া শিক্ষার্থী বর্মাছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

Advertisement

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে দুই নারী এবং রাঙ্গামাটি শহরে এক পুরুষের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!