ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে বজ্রপাতে প্রাণ গেল দুই নারীর

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ৬ মে ২০২৪
শরীয়তপুরে বজ্রপাতে প্রাণ গেল দুই নারীর
ফাইল ছবি

শরীয়তপুরের দুই উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া আহমেদ মাঝিকান্দি গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (২৬) ও ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৮)।

পদ্মা দক্ষিণ থানার ওসি শেখ শরীফুল আলম জানান, দুপুরে বৃষ্টির মধ্যে মাকে খুঁজতে মাঠে গিয়েছিল আমেনা বেগম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় আমেনা বেগম। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

Advertisement

ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বালা জানান, সয়াবিন বাগানে কাজ করছিলেন স্বামী নেছার উদ্দিন মাঝি। স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে বাগানে গিয়েছিলেন কুলসুম বেগম। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে কুলসুম বেগম গুরুতর আহত হন। তাকে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!