ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ৬ মে ২০২৪
হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ফটো

নেত্রকোণার আটপাড়ায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দিলোয়ার মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার স্বরমুশিয়া হাওরে মারা যান তিনি। নিহত দিলোয়ার মিয়া ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, ওই কৃষক ধান কাটতে গেলে আকস্মিক বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!