ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ৬ মে ২০২৪
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত সমুজ মিয়া একই গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে। 

সোববার (৬ মে) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সমুজ মিয়া বাড়ির পাশে দুপুরে মাছ ধরতে গিয়েছিলেন। তখন হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সমুজ মিয়া বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!