মঙ্গলবার দুপুরে সরাইল ও নাসিরনগর উপজেলার ১৭৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবং শতভাগ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
.png)
তিনি জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, ৬ প্লাটুন বিজিবিসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরাইলে ৮৪টি কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার ৬৬৪ জন ভোট প্রদান করবেন ও নাসিরনগরে ৯৩ কেন্দ্রে ২ লাখ ৫৬ হাজার ৩৬৬ জন ভোট প্রদান করবেন।