[ দেশজুড়ে ]
জয়পুরহাটের ৩ উপজেলায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম
ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরসহ ৩ উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। মঙ্গলবার ৩ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে মোট ১০৯টি কেন্দ্রে পাঠানো হয়েছে।
জানা গেছে, আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন। ক্ষেতলাল উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন। কালাই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন ৩ জন। তিন উপজেলায় সর্বমোট ৩৪ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!