ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, প্রাণে বাঁচলেন ইউএনও 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ৮ মে ২০২৪
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, প্রাণে বাঁচলেন ইউএনও 
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া ইউএনওর গাড়ি

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালনকালে বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি।

এ ঘটনায় গাড়িতে থাকা ইউএনও আরিফুর রহমান প্রিন্স অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শেরপুর সড়কের সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

ফুলপুর থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে গেছে ঈশ্বরগঞ্জের ইউএনওর সরকারি গাড়ির সামনের অংশ। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ইউএনও। তবে আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় গাড়িতে সঙ্গে থাকা ইউএনওর সহকারীও আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!