[ দেশজুড়ে ]
কক্সবাজার সদরে নুরুল আবছারের বিজয়
ফাইল ফটো
কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
বুধবার (৮ মে) সকাল থেকে সারাদিন ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা এই উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও সদর উপজেলায় বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রশিদ মিয়া এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক রোমেনা আক্তার।
.png)
ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যায় বেসরকারিভাবে তিনজনকে বিজয়ী ঘোষণা করেন।
নুরুল আবছার তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানকে ৮৭৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মোটর সাইকেল প্রতীক নিয়ে নুরুল আবছার পেয়েছেন ৩৬৫৩৬ এবং আনারস প্রতীক নিয়ে মুজিবুর রহমান পেয়েছেন ২৭৮০০ ভোট। নুরুল আবছার ৮৭৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!