ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ৮ মে ২০২৪
রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়া লোকমানপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ভেঙে ৬ ইঞ্চি ফাঁকা হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে ওই স্থানে বস্তা গুজে ধীর গতিতে রাজশাহী রুটের ট্রেন চলাচল করছে। বর্তমানে ওই স্থানে মেরামতের কাজ চলছে।

বুধবার(৮ মে) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় এ দৃশ্য দেখা যায়।
 
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের এ অঞ্চলের রেললাইনগুলো প্রায় ৫০ বছরের পুরোনো। ফলে এ রেললাইনের ধারণ ক্ষমতা কমে গেছে। এজন্য কিছু কিছু স্থানে চাপে রেললাইনগুলো ভেঙে যায়।

সকালে একটি কমিউটার ট্রেন চলাচলের সময় স্থানীয় লোকজন রেললাইন ভাঙা দেখতে পান। পরে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রায় ৬ ইঞ্চির মতো ভেঙে গেছে। তবে তেমন বিপদজনক নয়। ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে। ভাঙা রেললাইনের স্থানে মেরামতের কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!