ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামের তিন উপজেলায় বিজয়ী যারা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ৯ মে ২০২৪
চট্টগ্রামের তিন উপজেলায় বিজয়ী যারা
ছবি: ডেইলি বাংলাদেশ

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের তিন উপজেলা মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপে বুধবার (৮ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

ঘোষণা অনুযায়ী মীরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন নয়ন। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৭০ ভোট। তার নিকটতম ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমান পেয়েছেন ২০ হাজার ৭৬৭ ভোট।

চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে দোয়াত কলম প্রতীকে উত্তম কুমার শর্মা তিন হাজার ৩৪৬ ভোট, আনারস প্রতীকে ফেরদৌস হোসেন আরিফ তিন হাজার ৪৩৪ ভোট ও মোটরসাইকেল প্রতীকে মোহম্মদ মোস্তফা ৬৬৫ ভোট পেয়েছেন।

Advertisement

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম টিয়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছেন ১৬ হাজার ৭৩৭ ভোট। এছাড়া তালা প্রতীকে সাইফুল আলম এক হাজার ৭৫১ ভোট ও টিউবয়েল প্রতীকে সালাহ উদ্দিন আহম্মদ তিন হাজার ৭৩৮ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উম্মে কুলসুম কলি। ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ৩১ হাজার ২৩৫ ভোট। তার নিকটতম কলস প্রতীকের প্রার্থী ইসমত আরা পেয়েছেন ২০ হাজার ৫৭৭ ভোট। পদ্মফুল প্রতীকের বিবি কুলছুমা চম্পা পেয়েছেন সাত হাজার ৬৭৬ ভোট।

সীতাকুণ্ডে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আনারস প্রতীকের আরিফুল আলম চৌধুরী রাজু। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট। তার নিকটতম দোয়াত কলম প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ মঞ্জু পেয়েছেন ১১ হাজার ১৮৬ ভোট।  

পুরুষ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজী গোলাম মহিউদ্দিন। উড়োজাহাজ প্রতীকে তিনি পেয়েছেন ৬৮ হাজার ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী জালাল আহমেদ পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাহিনুর আক্তার বিউটি। পদ্মফুল প্রতীকে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭৯২ ভোট। তার নিকটতম হাঁস প্রতীকের প্রার্থী শামীমা আক্তার পেয়েছেন আট হাজার ৮০৯ ভোট। ফুটবল প্রতীকের হামিদা আক্তার  পেয়েছেন পাঁচ হাজার ৬০৭ ভোট।

সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এস এম আনোয়ার হোসেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪১ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মাঈন উদ্দিন মিশন পেয়েছেন দুই হাজার ৫৩১ ভোট।

একই পদে দোয়াত কলম প্রতীকে ফোরকান উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৩৪ ভোট, মোটরসাইকেল প্রতীকে নাজিম উদ্দিন জামসেদ পেয়েছেন ৮৭ ভোট ও হেলিকপ্টার প্রতীকে শেখ মোহাম্মদ জুয়েল পেয়েছেন ৩২৭ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হালিমা বেগম শান্তা। ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৫৫ ভোট। তার নিকটতম প্রার্থী নাহিদ তানমি লিজা পেয়েছেন পাঁচ হাজার ৮৮৮ ভোট।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!