ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোবায় গোসলে নেমে প্রাণ গেল শিশুর

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ৯ মে ২০২৪
ডোবায় গোসলে নেমে প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

নাটোর সদরে ডোবায় গোসল করতে নেমে রাব্বি হোসেন নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাজরা নাটোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান।

Advertisement

তিনি জানান, শিশু রাব্বির বাবা ও মা দুজনই ঢাকায় চাকরি করেন। এ জন্য রাব্বি তার নানার বাড়িতে থাকত। সকালে রাব্বি তাদের বাড়ির পেছনের ডোবায় গোসল করতে যায়। একপর্যায়ে রাব্বি পানিতে ডুবে যায়। পরে ডোবায় তাকে ভাসতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!