ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে ১১ দোকান ছাই, যেভাবে লাগে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ১০ মে ২০২৪
সরাইলে ১১ দোকান ছাই, যেভাবে লাগে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে ১১টি দোকান।

শুক্রবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবরে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১১টি দোকান পুড়ে যায়। এর মধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রি ও সার্ভিসিংসহ বিভিন্ন দোকান ছিল।

Advertisement

তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!