শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের খাদ্য গোদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছির আরাফাত দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্দা মো. আব্দুস শুকুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনায় বিষয়টি খতিয়ে দেখা হবে।
.png)
নিহতের চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মাসুম জানান, শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় দরবস্ত বাজর থেকে বাড়ি ফেরার পথে দরবস্ত-চতুল সড়কের খাদ্য গোদামের সামনে অটোরিকশা ও মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ইয়াছির আরাফাত।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর আরাফাতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৪৫ মিনিটের দিকে মারা যান তিনি।