ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, তরুণী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ১১ মে ২০২৪
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, তরুণী নিহত
ফাইল ফটো

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আরোহী এক তরুণী নিহত হয়েছেন। শনিবার দুপুরে পীরগাছা-মহাস্থান সড়কের পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফছানা (২০) বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন বাইকচালক তাওসিফ হোসেন (২০)। তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।

বগুড়া সদর থানার এসআই রনি কুমার দাস জানান, মোটরসাইকেল নিয়ে পীরগাছা থেকে মহাস্থান দিকে যাচ্ছিলেন তারা। পথে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে আরোহী তরুণী ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!