ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলা গাছ নিয়ে নদীতে গোসলে নামেন রায়হান, অতঃপর...

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮, ১২ মে ২০২৪
কলা গাছ নিয়ে নদীতে গোসলে নামেন রায়হান, অতঃপর...
মৃত রায়হান শিকদার

নড়াইলে কলা গাছ নিয়ে চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র রায়হান শিকদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রায়হান উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। তিনি নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদরাসার কওমি বিভাগের ছাত্র ছিলেন।

রায়হানের মামা মামুন জানান, রায়হান ভালো সাঁতার জানত না। শনিবার দুপুরে একটি কলা গাছ নিয়ে নদীতে গোসলে নামে সে। একপর্যায়ে তার সঙ্গে থাকা সঙ্গীরা দেখে, রায়হান নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে দলজিতপুর নামক স্থানের চিত্রা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!