ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
এসএসসি ও সমমানের পরীক্ষা

রাজশাহী বোর্ডে পাসের হার ৮৯.২৬

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ১২ মে ২০২৪
রাজশাহী বোর্ডে পাসের হার ৮৯.২৬
ফাইল ফটো

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এ বছর রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫ প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম।

জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ পরীক্ষার্থী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!